admin
২৭ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নাটোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী শহর শাখা।

সোমবার (২৭ অক্টোবর ) বিকেলে শহরের প্রাণ কেন্দ্রীয় জামে মসজিদে সামনে থেকে শহর জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শহর জামায়াতের সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। জেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনিত নাটোর (সদর-নলডাঙ্গা-২) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান , জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল,শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান , সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ সহ ৫দফা বাস্তবায়ন দেশের আপামর জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যেই গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে।
তারা আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব , ইসলাম, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত সব সময় কাজ করে যাচ্ছে। আগামীতেও দেশের জনগণের যে কোন অধিকার আদায়ে জামায়াতের নেতাকর্মীরা সোচ্চার থাকবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০