admin
৩০ অক্টোবর ২০২৫, ২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ১৬২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের রাজা হরনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১৬২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম (ধলু)।
বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ শাফিউল আজম রানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আলী শেখ, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক পাতি, থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সম্রাট বেগ, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আলম টুটুল, সাবেক পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নওশাদ খান এরশাদ, ছাত্রদলের সভাপতি মোঃ জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান আকাশ, সঞ্জিব দাস, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পরে দুবলহাটি বাজারে জাহিদুল ইসলাম ধলু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জনসংযোগ করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০