admin
৩১ অক্টোবর ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম, আদালতে মামলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় এক পরিবারকে মারধর করে রক্তাক্ত জখম করার ঘটনাও ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর বিকেল ৫টার দিকে যতীন্দ্রনগর পল্লীতে আবুল হাশেম গাজীর বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে একই এলাকার জাহাঙ্গীর, নজরুল, আসলামসহ ৮-৯ জন দেশীয় অস্ত্র নিয়ে মূল্যবান গাছ কাটতে শুরু করে। এ সময় আবুল হাশেমের পুত্র আলতাফ হোসেন বাধা দিলে জাহাঙ্গীর আলম লোহার প্লাস দিয়ে তার মুখে আঘাত করেন। এতে তার তিনটি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুতর জখম হন।
চিৎকার শুনে আলতাফের বোন ছুটে এলে হামলাকারীরা তাকেও মারধর করে ফুলা জখম করে ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আলতাফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আলতাফ হোসেন বাদী হয়ে গত ২২ অক্টোবর শ্যামনগরের আমলী আদালতে (সি.আর.পি ৮৯৪/২৫) মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে উক্ত জমি নিয়ে আবুল হাশেম গাজী বাদী হয়ে শ্যামনগর সহকারী জজ আদালতে দে-১৬৬/২৫ নম্বর মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলেন। কিন্তু আদালতের আদেশ অমান্য করে তারা পুনরায় জমি দখলের চেষ্টা চালায়, যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল বলেন, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দখল ও হামলার ঘটনা শুনেছি।”
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল বলেন, “আদালতের নির্দেশ অমান্য করে জমি দখল ও হামলার ঘটনা দুঃখজনক। পরে আদালতে মামলা হয়েছে জেনেছি।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৩

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৪

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৫

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৬

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৭

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৮

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৯

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১০

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১১

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১২

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৫

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৮

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৯

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

২০