admin
১২ অগাস্ট ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের বাজিতপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগী প্রেস কনফারেন্স

কিশোরগঞ্জের বাজিতপুরে মিথ্যা অপপ্রচার ও অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সৌদি প্রবাসী শিমুল মিয়া ও প্রতিবেশী আব্দুল কাদির।

উপজেলার হিলচিয়া ইউনিয়নের দেওচান্দী গ্রামে মঙ্গলবার সন্ধ্যার দিকে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিমুল মিয়া। এসময় প্রতিবেশী আব্দুল কাদিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিমুল মিয়া বলেন, গত ৫ আগস্ট অনিবন্ধিত ভুঁইফোর একটি ওয়েবসাইট থেকে তার ও তার প্রতিবেশী আব্দুল কাদিরকে জড়িয়ে একটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের নামে অপসংবাদ ছাপানো হয়েছে।

তিনি দাবি করেন, মূলত যে অভিযোগগুলো আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের সামাজিক মর্যাদা নষ্ট করার জন্য এমনটা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বিদেশে চাকুরির প্রলোভনে মরুভূমিতে নির্যাতন ও প্রতারক চক্র’ বলে তাদের সম্মান ক্ষুন্ন করা হয়েছে।

প্রকাশিত সংবাদে লিটন নামে যে ব্যক্তিকে ভুক্তভোগী বলা হয়েছে সে এখনো বিদেশে আছে। ভালো আছে ও নিয়মিত বেতন পাচ্ছে, নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি বলে দাবি করেন শিমুল।

সাংবাদিকদের সামনে শিমুল আরো দাবি করেন, প্রায় দুই বছর আগে লিটন ফ্রি ভিসায় সৌদি আরব যায়। তিন মাস তার আশ্রয়ে ছিলো বলে দাবি করে শিমুল। লিটনের থাকা খাওয়ার খরচ বহন ও সহযোগিতা করার কথাও উল্লেখ করেন।

প্রবাসীর ভাষ্য, লিটন তার প্রতিবেশী কাদিরের মামাতো ভাই। কাদেরের অনুরোধে তাকে সরল বিশ্বাসে সহযোগিতা করে। পরে সে অন্য একটি কোম্পানীতে কাজ করে ভালো বেতন পায়। এখনো সে ভালো বেতন পেয়ে ভালো আছে। আপনারা খবর নিয়ে দেখতে পারেন বলেও চ্যালেঞ্জ করেন শিমুল।

শিমুল মিয়া আরো বলেন, ‘আমি ও আমার প্রতিবেশী কখনো তার কাছ থেকে টাকা পয়সা নেইনি। নির্যাতন করারতো প্রশ্নই উঠে না। নির্যাতন করলে সে তাৎক্ষণিক পুলিশে অভিযোগ দেয়নি কেনো? বিদেশে আমি তাকে নির্যাতন করবো এটা হাস্যকর বিষয়। বরংচ আমার কাছে সে প্রথম দিক দিয়ে তিন মাস ছিলো তার খরচ বাবদ আমি অনেক টাকা পাই। এই টাকাটা চাইতে গেলেই টাকা না দিয়ে উল্টো নাটক সাজিয়ে অভিযোগ তুলে।’

তিনি দাবি করেন, কখনো কাউকে বিদেশ নেওয়ার কথা বলে প্রতারণা করেনি। লিটনকে তিনি বিদেশ নেয়নি বলেও দাবি করেন।
ওয়েবসাইটের সংবাদে প্রতারক চক্র বলায় তীব্র প্রতিবাদ জানিয়ে তার দাবি যাছাই বাছাই ছাড়া মিথ্যা অপবাদ দেওয়ায় আইনী ব্যবস্থা ও প্রতিকারের কথাও বলেন তিনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০