৫৮ নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের ৪১তম জন্মদিন বাগাতিপাড়ায় উদযাপন করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনের নেতৃত্বে এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের নেতা তারেকুজ্জামান সম্রাট, মাহফুজ সরকার, বাগাতিপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিবুল ইসলাম শিমুল, বাগাতিপাড়া কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক সুরুজ আলীসহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রনেতারা বলেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল লালপুর–বাগাতিপাড়ার মানুষের আশা–ভরসার প্রতীক। তারা আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে যদি তিনি ধানের শীষ প্রতীকের মনোনয়ন পান, তবে এই আসনে বিএনপি বিপুল ব্যবধানে নিরঙ্কুশ বিজয় অর্জন করবে।
বাগাতিপাড়া উপজেলা ছাত্রদল পুতুল ও ধানের শীষের পক্ষে অবিচলভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
মন্তব্য