admin
৩ নভেম্বর ২০২৫, ১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে আলোচিত ৯ হত্যা মামলার পলাতক ইউপি চেয়ারম্যান মঞ্জু আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে আলোচিত ৯ হত্যা মামলার পলাতক আসামি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মঞ্জু কুমার দাসকে আটক করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয় বলে এলাকাবাসী জানিয়েছেন।

যদিও থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নের বিট পুলিশ ইনচার্জ (এসআই) জিয়াউর রহমান তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনটি ছবি পোস্ট করে চেয়ারম্যান মঞ্জু কুমার দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ফেসবুকে ছোট্ট একটি মিশুক গাড়িতে করে পুলিশ চেয়ারম্যানকে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। আওয়ামী লীগ নেতাকর্মীরা একে ‘মিথ্যা মামলা’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচং থানায় সংঘর্ষে পুলিশসহ ৯ জন নিহত হন। ওই ঘটনায় ১৬০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক এমপি এডভোকেট আব্দুল মজিদ খান, দুই উপজেলা চেয়ারম্যান, একাধিক ইউপি চেয়ারম্যানসহ বহু আওয়ামী লীগ নেতা-কর্মীর নাম রয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০