admin
৭ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে ক্লাস–পরীক্ষা থামিয়ে ভোট চাইলেন বিএনপি প্রার্থী আব্দুল আজিজ

নাটোর–৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আজিজ বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম সরকারি কলেজে গিয়ে চলমান ক্লাস ও পরীক্ষা বন্ধ করে শিক্ষক–শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং সেখানে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় কলেজে শিক্ষার্থীদের জন্য খিচুড়ি ভোজেরও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আব্দুল আজিজ কলেজে পৌঁছান। তখন কলেজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে ব্যবহারিক পরীক্ষা চলছিল। কলেজে প্রবেশের পর তিনি অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলাল বাকীর কক্ষে যান। পরে তাঁকে বিশেষ চেয়ারে বসিয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করতে দেখা যায়। এরপর তিনি কলেজের বিজ্ঞান বিভাগের একটি বড় কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রায় এক ঘণ্টা পর তিনি কলেজ ত্যাগ করেন।
কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইদুল ও ফারুক বলেন, ‘আমাদের আইসিটি ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষার পর বিভাগীয় প্রধান নজরুল ইসলাম স্যার খিচুড়ি খাওয়ার আয়োজন করেন। এ সময় এমপি প্রার্থী আব্দুল আজিজ কলেজে এসে শতাধিক শিক্ষার্থীর সঙ্গে সভা করেন এবং নির্বাচন নিয়ে কথা বলেন।’

অধ্যক্ষ আব্দুল্লাহ আল হেলাল বাকী বলেন, ‘তিনি হঠাৎ করেই কলেজে আসেন এবং শিক্ষকদের সঙ্গে কুশলবিনিময় করেন। কোনো খাওয়া–দাওয়া হয়নি, বড় কোনো আলোচনা হয়নি। শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন কি না, আমি জানি না।’
এ বিষয়ে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী কর্মকাণ্ড অশোভন ও নিন্দনীয়। এটি শিক্ষকদের নিরপেক্ষতার প্রশ্ন তোলে। আমরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করব।’
বিএনপি প্রার্থী আব্দুল আজিজ বলেন, ‘আমার দুজন আত্মীয় ওই কলেজে চাকরি করেন। তাঁদের সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলাম। কোনো সভা করিনি, খিচুড়ি ভোজেও অংশ নিইনি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০