admin
৮ নভেম্বর ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বাগাতিপাড়ায় মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার লক্ষণহাটী মোড় থেকে বিভিন্ন এলাকা ঘুরে এ শোডাউনটি করা হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। শোডাউনে অংশগ্রহণকারীরা পুতুলের প্রার্থিতা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এসময় বক্তারা অভিযোগ করেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেও তিনি দলের প্রকৃত নেতাকর্মীদের পাশে না থেকে ব্যক্তিস্বার্থে রাজনীতি করছেন। তাই তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।

মোটরসাইকেল শোডাউনে উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির আহবায়ক শামিম হোসেন সরকার, যুবদল নেতা শরিফুল ইসলাম গেন্দা এবং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা সোহেল রানাসন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকে বাগাতিপাড়া এবং লালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড. তাইফুল ইসলাম টিপু এবং ডা. ইয়াসিন আরশাদ রাজনের সমর্থকরা নানা কর্মসূচি দিয়ে মনোনয়ন বাতিলের দাবি জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০