admin
৯ নভেম্বর ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হকের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ০৯ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিপি আয়নুল হক। তিনি বলেন, দীর্ঘ ৪০ বছর তিনি শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে তৃণমূল পর্যায়ে জনস্বার্থে রাজনীতি করে আসছেন। ন্যায় ও সত্যের পথে নিজেকে অবিচল রেখে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক প্রতিপক্ষ বার বার তার বাড়িঘর ভাংচুর মামলাসহ বিভিন্নভাবে নির্যাতন করেছ। তবু তিনি আদর্শ বিচ্যূত হননি। এতে তার ব্যাপক জনপ্রিয়তার সৃষ্টি হয়। ফলে বিপুল ভোটে তিনি রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০জন মনোনয়ন প্রত্যাশীকে ডিঙিয়ে তিনি মনোনয়ন লাভ করায় একটি ঈর্শ্বান্বিত স্বার্থন্বেষী মহল তার ক্যারিয়ার ক্ষুন্ন করতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে। তারা সাংবাদিকদের মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়ে তার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। ইতোমধ্যেই তিনি সংবাদপত্র গুলোতে প্রতিবাদ জানিয়ে প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তিনি মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান এবং সাংবাদিকদের প্রকৃত ও বস্তনিষ্ট সংবাদ প্রকাশের অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আব্দুল বাতেন, কেন্দ্রীয় ছাত্র দলের ২নং সহ সাধারণ সম্পাদক আ হ ম খোকন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল হাসান মিরন, উপজেলা যুব দলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকারসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১০

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১১

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১২

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৩

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৪

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

১৫

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

১৬

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

১৭

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

১৮

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

২০