admin
৯ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়া বিএনপি’র নেতা দাউদার মাহমুদ

নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেন, আমার নেতা তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে মার খেয়েছি, মামলা খেয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান পেট্রোল পাম্পে দুইবার হামলা হয়েছে, আগুন দিয়ে। আমার বাস ভাঙচুর করা হয়েছে। তবুও দল ছাড়িনি, কারো সঙ্গে আপোষ করিনি।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এর আগে প্রায় ২০ হাজার জনতার বিশাল একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কোর্টমাঠের জনসভায় যোগদান করেন।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেন, ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলাম। সামনে আবারো ধানের শীষ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ্। হাতে ধানের শীষ থাকবে, না হয় অন্তরে ধানের শীষ থাকবে। যদি দলের মনোনয়ন নাও পাই, জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো।

দাউদার মাহমুদ বলেন, একটি নেতার জন্য একটি ধানের শীষ যথেষ্ট নয়, একটি নেতার জন্য এমপি হওয়া যথেষ্ট নয়। আপনাদের মতো লাখো মানুষের ভালোবাসা যথেষ্ট। আমি আপনাদের ভালোবাসার দাউদার মাহমুদ হয়ে থাকতে চাই।

বিএনপির এ নেতা আরও বলেন, সারের জন্য আমার কোনো কৃষককে আন্দোলন করে মরতে হবে না। সিংড়ার ১২টি ইউনিয়নে ১২জন ডিলার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রয়োজনে ৭২জন ডিলার নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক কৃষক যেন তাদের অধিকার পায়। সারের জন্য কোন কৃষককে দুচিন্তা করতে হবে না।

সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুন নেছা পুতুল’র সভাপতিত্বে বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০