admin
১১ নভেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে কমিউনিটি লেড লবি অ্যান্ড অ্যাডভোকেসি বিষয়ক সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন বিভাগের সাথে “কমিউনিটি লেড লবি অ্যান্ড অ্যাডভোকেসি” বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ নভেম্বর) সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ হলরুমে ডাসকো থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেকস/ইপার-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, তেঁতুলিয়া, ছাওড় ও মশিদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, প্রকল্পের অংশগ্রহণকারী, সাংবাদিক এবং প্রকল্পের কর্মীবৃন্দ।
সভার মূল উদ্দেশ্য ছিল—ডাসকো থ্রাইভ প্রকল্প সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বৃদ্ধি, সরকারি বিভিন্ন সেবায় তাদের প্রবেশগম্যতা নিশ্চিত করা, কমিউনিটি পর্যায়ের সমস্যা চিহ্নিত করা এবং সমাধানে সম্মিলিতভাবে কাজ করা।
সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন,
১. চন্দননগর ইউনিয়নের পদ্মপুকুর শ্যামলপাড়া এলাকার শ্মশান সংক্রান্ত সমস্যাটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করবে।
২. সকল দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বাড়াতে হবে।
৩. অ্যাডভোকেসির জন্য কমিউনিটির সদস্যদের সরকারি দপ্তরে পরিচিত করে দিতে হবে, যাতে এনজিও কার্যক্রম শেষ হলেও তারা নিজেরাই যোগাযোগ বজায় রাখতে পারেন।
৪. কমিউনিটির সমস্যাগুলো লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে, ডাসকো এতে সুপারিশপত্র প্রদান করবে।
৫. যেকোনো আবেদন বা প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করতে হবে।
এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, হিরাডাঙ্গা ও বেজোড়া ননশাইল এলাকায় পানির সমস্যা রয়েছে—নতুন অর্থবছরের বরাদ্দে এ বিষয়গুলো অগ্রাধিকার পাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, কুস্তিপুকুর ও মঠবাড়ির কাঁচা রাস্তা উন্নয়নে নতুন বরাদ্দে গুরুত্ব দেওয়া হবে।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বলেন, মঠবাড়ি রাস্তাটির কাজ বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুত সম্পন্ন করা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন প্রশিক্ষণে ডাসকো প্রকল্পের অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করা হবে।
শেষে সহকারী কমিশনার (ভূমি) ডাসকো থ্রাইভ প্রকল্পের প্রশংসা করে বলেন, সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগেই উন্নয়ন টেকসই হবে। এ আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় সমাজ সেবা অধিদপ্তরের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

১

ছেলের মৃত্যুর ঘণ্টাখানেকের মধ্যে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন

২

সরদহ রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশ

৩

চারঘাটে ভ্যানচালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাইয়ের ঘটনায় আটক ৩

৪

নাটোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৬

চারঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

৭

জালশুকা উত্তরপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে মোঃ আবু বকর ছিদ্দিকের নিরঙ্কুশ জয়

৮

আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার

৯

আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১০

চারঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১১

আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

চারঘাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

আদমদীঘির ছাতিয়ানগ্রামে ১৯ কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা 

১৪

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১৫

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১৬

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৭

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

১৮

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১৯

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২০