admin
১৩ নভেম্বর ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট হাতে মার খেলো আনসার সদস্য

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বেপরোয়া অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্যদের হামলায় এক আনসার সদস্যের নাক ফেটে গেছে, মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।তবে এর আগেও এদের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠে কিন্তু কোন লাভ হয় না। লাশ বাহী গাড়ি সিন্ডিকেট এরা আনসার,মেডিক্যাল পুলিশ কে মাসোহারা দিয়ে থাকে বলে যানা গেছে।

আহত আনসার সদস্যের নাম ফিরোজ সরকার। আটক তিনজন হলো- ভাড়ায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালক রজব, আব্দুল্লাহ ও মারুফ। ঘটনার পর অভিযান শুরু হলে সিন্ডিকেটের মূল হোতা আল মামুন রাব্বুল, বাদশা, ডালিম ও আলিম গা-ঢাকা দেন।

আনসার সূত্রে জানা গেছে, দুপুরে হাসপাতালের ৪ নম্বর ফটকে দায়িত্ব পালন করছিলেন ফিরোজ সরকার। এই ফটক দিয়ে অ্যাম্বুলেন্স প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি অ্যাম্বুলেন্স জোর করে প্রবেশ করে। ফিরোজ বাধা দিলে চালক সরাসরি জরুরি বিভাগের সামনে গিয়ে রোগী তোলা শুরু করে।

ফিরোজ সেখানে গিয়ে কারণ জানতে চাইলে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় আরেক অ্যাম্বুলেন্স চালক এসে ফিরোজকে ঘুষি মারলে তাঁর নাক ফেটে রক্ত ঝরতে থাকে। পরে অন্য আনসার সদস্যরা এসে দুজনকে আটক করলেও, কিছুক্ষণ পর বাকি চালকেরা এসে জোর করে তাদের ছাড়িয়ে নেয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আটক ভাড়ায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চালক রজব, আব্দুল্লাহ ও মারুফ।

পরে অ্যাম্বুলেন্স চালকেরা হাসপাতালের বাইরে লাঠি-সোটা ও হাসুয়া নিয়ে অবস্থান নেয়, অপরদিকে আনসার সদস্যরাও প্রস্তুতি নেয় হাসপাতালে সামনে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

রামেক হাসপাতাল ঘিরে বহিরাগত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। তারা রোগী ও মরদেহ জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়।

সম্প্রতি সিন্ডিকেটের দৌরাত্ম রোধে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম শামীম আহম্মদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভাগীয় কমিশনার, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এবং র‌্যাব-৫ এর অধিনায়কের কাছে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

আনসার সদস্যকে মারধরের ঘটনায় হাসপাতাল পরিচালক বলেন, “বহিরাগত এই অ্যাম্বুলেন্স চালকেরা অত্যন্ত বেপরোয়া। তাদের মধ্যে মানবিকতার অভাব রয়েছে। তারা রীতিমতো সন্ত্রাসী আচরণ করে। বিষয়টি নিয়ে আমি আগেই সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছিলাম। তিনজনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি যে অ্যাম্বুলেন্সে ঘটেছে, সেটি পুলিশ জব্দ করেছে।তবে মুলহোতা ধরা ছোয়ার বাই এই লাশ বাহী গাড়ির মুলহোতা রাব্বুল ও জনি বাহিনীর হাতে রাজশাহীর মাক্রোবাস জিম্মি তাদের আইনের আওতায় না আনা পর্যন্ত রাজশাহী মেডিকেল এর দুর্ভোগ বন্ধ হবে না বলে সাধারণ মানুষ মনে করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০