admin
১৩ অগাস্ট ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেস বিজ্ঞপ্তি: নাটোর থেকে র‍্যাবের হাতে আটক-২

রাজশাহীতে হত্যা মামলার আসামী জামিনে বের হয়ে প্রতিপক্ষের হাতে খুন; ২ জন গ্রেফতার

রাজশাহীর দূর্গাপুরে হত্যা মামলার আসামী জামিনে বের হয়ে প্রতিপক্ষের হামলায় খুন হওয়ায় ঘটনায় পলায়নের সময় নাটোর সদর থানার বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অন্যতম আসামী ২জন কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

মঙ্গলবার (১২ আগষ্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে র‍্যাব-৫ সিপিএসসি রাজশাহী ও র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাপের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,
১। মোঃ ওমর ফারুক (৪২), পিতা মোঃ আবুল ফজল, সাং হোজা অনন্তকান্দি, ২। মোঃ ফরহাদ কবির (২৫) পিতা মোঃ আঃ জলিল, সাং – গোপালপুর, থানা – দূর্গাপুর, জেলা- রাজশাহী।

জানা যায়, গত ১৪ মে রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন হোজা অনন্তকান্দি গ্রামে মারামারি ঘটনায় হাসিবুর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ১৫ মে এঘটনায় দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা হয়। দায়ের কৃত সেই হত্যা মামলার সাত নং আসামী ছিলেন ওয়াজেদ আলী। সেই হত্যা মামলার আসামী ওয়াজেদ আলী (৪৮) পিতা মৃত দলিম উদ্দিন তিনি জামিনে বের হয়ে এলাকায় অবস্থান করছিলেন।

গত রোববার (১০ আগষ্ট) সকালে ওয়াজেদ আলী তার ছেলেকে নিয়ে হোজা বিলের পশ্চিম পাশে তাহার পান বরেজ এ কাজ করছিলেন।

এসময় ফরহাদ, ওমর ফারুকসহ ৩০/৩৫ জন দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা, লোহার রড হাসুয়া ও রামদা দিয়ে ওয়াজেদ আলীর উপরে অতর্কিত হামলা চালান। এসময় তিনি গুরুতর আহত হয় ও রক্তাক্ত জখম হয় ও ওয়াজেদ আলীর ছেলে মাসুম ও তাহার স্ত্রী মোছাঃ লাইলী বেগম আহত হয়।

স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্দার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১০ আগষ্ট) দুপুর একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী কে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

উক্ত ঘটনায় নিহত ভিকটিম এর স্ত্রী বাদি হয়ে দূর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় আসামীদের গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়াতদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

মঙ্গলবার ( ১২ আগষ্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে র‍্যাব-৫ সিপিএসসি রাজশাহী, ও র‍্যাব-সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে অন্যাতম আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি চলমান আছে।

গ্রেফতারকৃত আসামীদের রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০