admin
১৮ নভেম্বর ২০২৫, ১০:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিক্ষোভ মিছিল

নওগাঁয় সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর খেলায় জয়লাভের পর মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ফুটবল টিমের ওপর সোববার (১৭ নভেম্বর) অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে কলেজের শিক্ষক-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

​জানা যায়, নওগাঁ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ প্রতিপক্ষ সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। অভিযোগ উঠেছে, খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়রা ফেরার পথে সায়েম উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ খেলোয়াড়বৃন্দ এবং একদল বাহিনী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের খেলোয়াড় তানভির, তোহা, নিরব, রায়হান, ইলিয়াস, জয়সহ আর-ও অনেকে গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

​এই হামলার প্রতিবাদে মঙ্গলবার ১৮ নভেম্বর সকাল ১১টায় সাজু মৃধা, রিফাত, রাহুল, জিহাদ ও সাজুর নেতৃত্বে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজের প্রধান ফটক থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক-এর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি সহানুভূতির সাথে বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আমাদের নজরে এসেছে এবং আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। খেলাধুলা হলো সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক, এমন দুঃখজনক ঘটনা খেলার চেতনাকে আঘাত করে। আমরা চাই দ্রুত পরিবেশ শান্ত ও স্বাভাবিক হোক। এই লক্ষ্যে, আমরা উভয় কলেজের অধ্যক্ষ মহোদয় এবং রাণীনগর উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে সচেষ্ট থাকব।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০