admin
২০ নভেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় এনসিপি’র আহবায়ক কমিটি গঠন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা শাখার এ কমিটিতে প্রভাষক আরিফুল ইসলাম তপুকে আহবায়ক ও মুনজুর রহমানকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন এনসিপির নাটোর জেলা কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নাফ।

সভায় জেলা এনসিপির আহবায়ক মো. আব্দুল মান্নাফ জানান, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে এই আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবগঠিত কমিটির আহবায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু বলেন, জাতীয় ও স্থানীয় রাজনীতিতে এনসিপির আদর্শ ও কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে কমিটি। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তারা।

এ সময় এনসিপি’র জেলা কমিটির যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক সরকার ও তাইজুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক মো. নূরুল হক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রভাষক মো. আরিফুল ইসলাম তপু বাগাতিপাড়া উপজেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী এবং মুনজুর রহমান যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০