admin
২৫ নভেম্বর ২০২৫, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় স্ত্রীকে হত্যা মামলায় স্বামী আটক

রাজশাহীর বাঘায় স্ত্রীর শরীরে ডিজেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি ঘাতক স্বামী মোঃ সুরুজ (৩২)–কে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাত ১২টা ১০ মিনিটের দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২ (লালডেগ) এলাকায় র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী ও র‍্যাব-৪, সিপিসি-১ মিরপুর ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুরুজ রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের মোঃ শহিদুল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিম অনন্যা খাতুন মুন্নি (২৫)–এর সঙ্গে সুরুজের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে অনন্যাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত বলে অভিযোগ রয়েছে।

প্রথমে তাকে ২ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করা হয়। এর মধ্যে ভিকটিমের পরিবার ২০১৮ সালের মে মাসে ১ লাখ টাকা প্রদান করে। এরপরও সুরুজ আরও ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করতে থাকে। টাকা দিতে অস্বীকার করায় নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।

গত ৩১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যৌতুকের দাবিতে তুমুল ঝগড়া ও মারধর করে সুরুজ। এরপর ১ নভেম্বর ভোর ৪টায় বাড়ির উঠানে নিয়ে স্ত্রী অনন্যার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

দগ্ধ অবস্থায় স্থানীয়রা অনন্যাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একই দিন বিকাল ৫টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নারকীয় এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। এরপর ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর-১২ এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০