admin
২৫ নভেম্বর ২০২৫, ৭:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাজাহানপুরে মা ও দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার

বগুড়া শাজাহানপুরে মা সহ দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার খোটাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে ঘাটানাটি ঘটেছে।
নিহতরা হলেন, খলিসাকান্দি গ্রামের মৃত্যু আব্দুল বারীর ছেলে সেনা সদস্য কাজলের স্ত্রী সাদিয়া আক্তার(২৪)  এবং তার শিশু কন্যা সাইফা(৩) ও শিশু পুত্র সাইফ(১)।
এদের মধ্য কাজলের স্ত্রী ও হত্যার শীকার দুই শিশুর মা সাদিয়া আক্তারের লাশ পাওয়া যায় দঁড়িতে ঝুলানো। এবং একই ঘর থেকে দুই শিশুর জবাই করা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকা জুড়ে শোকের মাতম সৃষ্টি হয়েছে।
নিহত সাদিয়ের শাশুড়ী জানায়, “মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঘরের ভেতরে নিস্তব্ধতা দেখে পুত্র বধুকে ডাকাডাকি করি কিন্তু কোন উত্তর পাই না। পরে ছেলে কাজল সহ ঘরের দরজা ভেঙে প্রবেশ করেলে শিশুদের গলাকাটা অবস্থায় দেখতে পাই এবং সাদিয়েকে রশিতে ঝুলানো অবস্থায় দেখতে পাই।”
নিহত সাদিয়ার মামা শামীম জানান, তার ভাগ্নি সাদিয়া অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু সাদিয়ার জামাই ও তার পরিবারের সাথে মাঝে মাঝেই তার কলহ চলতো। তারা বিভিন্নভাবে তাকে নির্যাতনও করত।  এ বিষয়ে কয়েকবার তারা পারিবারিকভাবে সালিশ বৈঠক করেছে।
তার দাবি সঠিকভাবে এ হত্যাকান্ডের তদন্ত করা হোক।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জনকণ্ঠকে জানান, “ঘটনা স্থলে আমরা আছি। পোস্টমটেমের জন্য লাশগুলোকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, হাসপাতালে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০