admin
২৬ নভেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় ভেজাল গুড়ের কারখানায় বিশেষ অভিযান

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় তৈরির কারখানাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার আড়ানী পৌরসভার শাহাপুর এলাকায় র‍্যাব-৫ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করেন, অভিযান শেষ হয় বেলা পৌনে ১২টায়। এ সময় ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলার আড়ানী শাহাপুর এলাকায় সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে দেড় লক্ষ টাকা এবং ইনারুলকে ২০ হাজার টাকা ও মো. এনারুলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন বলেন, চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি হচ্ছিল। গুড়ে খেজুর বা আখের রসের ছিটেফোঁটাও নেই। এগুলো খেয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। ৫টি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা আগামীতেও অভিযান অব্যাহত রাখবো।

এ সময় র‍্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান বলেন, এরা মাদকের চেয়ে খারাপ কাজ করছে। এগুলো খেয়ে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। চিনি, রং, ফিটকিরি ও হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক জিনিস দিয়ে তারা গুড় করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেজাল গুড় তৈরির কারখানায় আমাদের অভিযান শুরু হয়। এখানকার এসব গুড় সারাদেশ যেত, বিভিন্ন প্রকার গুড় করত তারা। আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে। তাদের জরিমানাও হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে । এর পরেও যদি তারা আবার অবৈধ গুড় তৈরির সাথে যুক্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুযু করা হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০