admin
২৬ নভেম্বর ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে​ নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন, র‍্যালী, আলোচনা সভা ও খামারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ-এর সভাপতিত্বে ​প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।

প্রধান অতিথি মো. নূরে আলম সিদ্দিক খামারীদের উদ্দেশ্যে বলেন, ​আপনারা যারা নিজ উদ্যোগে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, প্রত্যেকেই অভিনন্দন পাওয়ার যোগ্য। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব অপরিসীম। আমাদের সরকার এই খাতকে আধুনিক, টেকসই ও লাভজনক করতে বদ্ধপরিকর। উন্নত জাতের পশুপালন, মানসম্মত দুগ্ধ উৎপাদন এবং মাংস প্রক্রিয়াজাতকরণে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার ও সরকারি সহযোগিতা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ​এই প্রদর্শনী শুধু প্রতিযোগিতা নয়, এটি জ্ঞান বিনিময়ের একটি মঞ্চ। এখানে আপনারা একে অপরের কাছ থেকে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন। আমি আশা করি, আত্রাইয়ের প্রতিটি খামারি প্রাণিসম্পদকে একটি টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন এবং স্বাবলম্বী হবেন। মনে রাখবেন, আপনাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে স্থানীয় সফল খামারিদের তাদের পালন করা উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, পাখি এবং বিভিন্ন দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর জন্য পুরস্কৃত করা হয়। সফল খামারিদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ প্রমুখ।

​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু আনাছ সমাপনী বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে আরও বড় পরিসরে এবং আরও বেশি সংখ্যক খামারীকে যুক্ত করে এ ধরনের আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০