Md. Ariful Islam
১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে বাগাতিপাড়ার ৫৬ স্কুলে পরীক্ষা বিশৃঙ্খলা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির প্রেক্ষিতে চলমান কর্মবিরতির ফলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) এসব বিদ্যালয়ে একযোগে তৃতীয় পর্যায়ের প্রান্তিক (বার্ষিক) পরীক্ষা শুরু হলেও শিক্ষক সংকটে পরীক্ষার পরিবেশ ছিল সম্পূর্ণ অগোছালো।

আর গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে পরিক্ষা নেওয়া হবে না জানিয়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর সিদ্ধান্ত পরিবর্তন করে লোক পাঠিয়ে তাদের বাড়ি থেকে তুলে এনে পরিক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অভিভাবকদের মনে তিব্র হতাশা সৃষ্টি হয়েছে।

পরীক্ষাকেন্দ্রগুলোতে গিয়ে দেখা যায়—শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা অস্থির হয়ে পড়েছে। একজন মাত্র প্রধান শিক্ষক ও দপ্তরিকে পুরো পরীক্ষা পরিচালনার দায়িত্ব নিতে হচ্ছে। ফলে কোনো কক্ষে শৃঙ্খলা নেই; কোথাও শিক্ষার্থীদের চিৎকার–চেঁচামেচি, কোথাও আবার খোলা বই দেখে লেখা—সব মিলিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদ, মেধা ও কথা জানায়, “শিক্ষক ক্লাসে না এলে পরীক্ষা বন্ধ করে দেওয়া উচিত। এভাবে পরীক্ষা দেওয়া যায় না।”

গালিমপুর গ্রামের লিপি খাতুন নামের এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন,
“মেয়েকে পরিক্ষা দিতে স্কুলে পাঠানোর ত্রিশ মিনিট পর সে বাড়িতে ফিরে এসেছে। পরে আবার পিওন এসে তাকে নিয়ে গেছে। কয়েকদিন পর পর শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে।”

পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম জানান, “প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা হচ্ছে। কিন্তু শিক্ষক না থাকায় সব দায়িত্ব আমার ও দপ্তরির ওপর পড়েছে—এটা সামলানো খুবই কঠিন।”

অন্যদিকে, আন্দোলনরত সহকারী শিক্ষক সামিম শাহারিয়া জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের জিম্মি করার ইচ্ছা আমাদের নেই। সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রজ্ঞাপন দিলেই আমরা ছুটির দিনেও পরীক্ষা নিয়ে ক্ষতি পুষিয়ে দেব।”

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান বলেন, পরীক্ষাগুলো নিয়মমাফিক চলছে। তবে পরীক্ষা পরিচালনা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি জানান, অফিসিয়াল ব্যস্ততার কারণে এখনও কোনো বিদ্যালয় পরিদর্শনে যেতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, “হঠাৎ করে সমস্যা সৃষ্টি হয়েছে। পরীক্ষা স্থগিত করার ক্ষমতা আমাদের নেই—এটা মন্ত্রণালয়ের বিষয়। যেহেতু সমস্যা সারাদেশে, তাই দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করি।”

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০