Md. Ariful Islam
৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(০২ডিসেম্বর)সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের
উদ্যােগে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটায় উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি তাঁর রোগমুক্তির জন্য আদায় করা হয়।

উক্ত দোয়া মাহফিলে স্থানীয় মুক্তিযুদ্ধো অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরাও উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলটি পরিচালনা করেন স্থানীয় একজন প্রখ্যাত আলেম। তিনি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন,রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীব মুক্তিযোদ্ধা শাহাজাদা ভূইয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সদস্য সচিব মোঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম কাদের খান,রূপগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রাশেদুজ্জামান ভূঁইয়া, সদস্য সচিব ইকবাল হোসেনসহ ৭টি ইউনিয়ন ও ২টি পৌর কমান্ডের আহবায়ক ও মুক্তিযোদ্ধাবৃন্দ।

বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক সফলতা,তাঁর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধার কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০