Md. Ariful Islam
৮ ডিসেম্বর ২০২৫, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয়ে তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান

বগুড়ার শাজাহানপুরে মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলরুবা লাকির বিরুদ্ধে আনা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত সম্পন্ন হয়েছে।

দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা প্রধান শিক্ষক মির্জা দিলরুবা লাকির বিরুদ্ধে অভিযোগের কোনো ধরনের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে এই তদন্ত ফলাফল মেনে নিতে পারেনি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে জড়ো হয়ে তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যানের ঘোষণা দেন এবং প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে পুনরায় মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানায়, তাদের অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান হয়নি এবং তদন্ত কমিটি পক্ষপাতদুষ্ট ভূমিকা রেখেছে বলে তাদের সন্দেহ রয়েছে। তারা দ্রুত নতুন করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানায়।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রশাসনও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ শান্ত রাখতে ঘটনাপ্রবাহ নজরদারি করছে।
এ বিষয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবদুল হালিম দুদু জানান, আমরা শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে ফেরানোর জন্য চেষ্টা চালাচ্ছি।
উল্লেখ্য যে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্কুল ছেড়ে পালাতে বাধ্য হয় প্রধান শিক্ষিকা মির্জা দিলরুবা লাকি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১০

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১১

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৪

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৫

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৬

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৭

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৮

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৯

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

২০