Md. Ariful Islam
১২ ডিসেম্বর ২০২৫, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিষ প্রয়োগে ৬ লক্ষ টাকার মাছ নিধন

নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হিংসায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত লিজগ্রহীতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. আব্দুল মতিন, সাজদার আলী ও সাদ্দাম হোসেন যৌথভাবে পুকুরটি স্থানীয় নওশের আলী প্রামাণিকের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার সকালে তারা পুকুরে গিয়ে অসংখ্য মাছ ভেসে উঠতে দেখেন। পুকুরের পানি বিবর্ণ হয়ে যায় এবং কয়েকটি স্থানে বিষ মেশানোর চিহ্নও লক্ষ্য করা যায় বলে তারা জানান।
ক্ষতিগ্রস্তরা বলেন, পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। বিষ প্রয়োগে সব মাছ মারা গেছে। এতে তাদের আনুমানিক ৬ থেকে ৭ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০