Md. Ariful Islam
১২ ডিসেম্বর ২০২৫, ১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়া প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় মৌসুমী খাতুন (৩২) নামের এক প্রতিবন্ধী নারীকে এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের মালিগাছা গ্রামের গাঁওপাড়া বিলে এ ঘটনা ঘটে। আহত প্রতিবন্ধী নারী মালিগাছা গ্রামের মৃত জামাল সরকারের মেয়ে। এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে আহত ওই নারীর ভাই মাহাবুর ইসলাম উপজেলা প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মৌসুমী খাতুনের বড় ভাই মাহাবুর ইসলামের সঙ্গে ওইদিন সকালে স্থানীয় জাহিদুল হাসান পাপ্পির কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পরে পাপ্পি ওই গ্রামের মো. রাজার ছেলে নয়ন আলীকে নিয়ে মাহাবুরকে মারধর করে এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় মাহাবুরের বোন মৌসুমী খাতুন বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে চলে যায় ওই দুই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রতিবন্ধী মৌসুমীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার ভাই।

সংবাদ সম্মেলনে মৌসুমীর ভাই মাহাবুর ইসলাম বলেন, ‘এ ঘটনার পর আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ আমাদের মামলা গ্রহণ করেনি।’ অন্যদিকে মুঠোফোনে এ ঘটনা সম্পর্কে জানতে চাইলে কোনো কথা না বলে ফোনটি কেটে দেন অভিযুক্ত নয়ন আলী। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম বলেন, প্রতিবন্ধী নারীকে নির্যাতনের বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০