Md. Ariful Islam
১৮ ডিসেম্বর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিজিতের চোখের দৃষ্টি ফেরাতে প্রয়োজন ১০ লক্ষ টাকা

৬ বছরের শিশু অভিজিত সরকার। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর এলাকায়। তার বাবার নাম উত্তম সরকার, মা টপি রাণী সরকার।

গত এপ্রিল মাসে ছোট্ট অভিজিতের শরীরে এক বিরল রোগ ধরা পড়ে। ঢাকার ইনস্টিটিউট অব নিউরো সাইন্সের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মালিহা হাকীম বলেছেন- এ রোগের নাম লিউকোডায়োসট্রফি। এ রোগে মানুষের দৃষ্টিশক্তি কমে যায়। হাঁটাচলা দুরূহ হয়ে পড়ে। খাবারে অরুচি আসে। প্রস্রাবেও সমস্যা তৈরি হয়।

অভিজিতের বাবা উত্তম সরকার জানান, অভিজিতের এই রোগের জন্য গত ২ মাসে চিকিৎসা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হয়ে গেছে। ডা. মালিহা হাকীম তাদের জানিয়েছেন- অভিজিতের লিউকোডায়োস্ট্রফির উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিতে হবে, এজন্য প্রয়োজন কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা।

অভিজিতের দরিদ্র পিতা বলেন, আমি গার্মেন্টসে ছোট চাকরি করি। এত টাকা কোথায় পাব! তাই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

অভিজিতের মা টপি রাণী বলেন, আমার একটাই সন্তান। একমাত্র সন্তান যখন বলে- ‘মা তোমায় আবার কবে দেখতে পাব’- তখন কষ্টে আমার বুক ফেটে যায়। স্বল্প আয়ের মানুষ হওয়ায় আমরা আমাদের সন্তানের উপযুক্ত চিকিৎসা করাতে পারছি না। তিনি তার একমাত্র সন্তানের চিকিৎসায় সাহায্যের জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

সিংড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ বলেন, সমাজসেবা থেকে ৬টি সুনির্দিষ্ট রোগের চিকিৎসার জন্য অনুদান দেয়। এর মধ্যে এই রোগটি পড়ে না। তবুও জেলা কার্যালয়ে আবেদন করলে চেষ্টা করা হবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে আবেদন নিয়ে এলে সাধ্যমতো সহযোগিতার ব্যবস্থা করবেন।

অভিজিতের জন্য তার মা টপি রাণীর ডাচ বাংলা ব্যাংক, নাটোর শাখার ২৬৮৭৩৪৮৭৬৩৬৯৯ সঞ্চয়ী হিসাব নম্বরে সাহায্য পাঠানো যাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০