Md. Ariful Islam
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাতাবিলেবু চাষে সাড়া ফেলেছেন বাঘার রিপন

রাজশাহীর বাঘা উপজেলায় থাই, চাইনিজ ও কেনিয়া জাতের বাতাবি লেবু চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা তোহিদুজ্জামান রিপন (৪১)। আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের লেবু চাষ করে তিনি স্থানীয় কৃষকদের জন্য হয়ে উঠেছেন অনুকরণীয় দৃষ্টান্ত

তোহিদুজ্জামান রিপন বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সোনাদহ গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত নবাব আলী সরকারের সন্তান। কৃষির প্রতি আগ্রহ থেকে ২০২২ সালে বাণিজ্যিকভাবে বাতাবি লেবু চাষ শুরু করেন তিনি। বর্তমানে বাঘা উপজেলায় ২ বিঘা এবং পার্শ্ববর্তী চারঘাট উপজেলায় ৩ বিঘা জমিতে মোট ৩শ টি থাই, চাইনিজ ও কেনিয়া জাতের বাতাবি লেবুর গাছ রয়েছে তার বাগানে।

কৃষি উদোক্তা রিপন বলেন, উন্নত জাতের এসব বাতাবি লেবুর ফল আকারে বড়, রসালো এবং বাজারে চাহিদা অনেক বেশি। সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করায় গাছগুলো দ্রুত ফলন দিচ্ছে। ইতোমধ্যে আমি এক মৌসুমে লেবু বিক্রি করেছি বাজারে এই জাতের বাতাবিলেবুর বেশ কদর রয়েছে এর একটির ওজন ১কেজি থেকে ৫ কেজি পর্যন্ত হয়ে থাকে। এই ফলটি দেখতও বেচ আকর্ষনীয়, আমি এই চলতি মৌসুমে গাছে বেশ আশানুরূপ ফুল পেয়েছি তাতে আমি ধারণা করছি গাছ প্রতি কম হলেও আমি ২০০০ টাকার ফল বিক্রি করতে পারবো মোট ৩শ টি গাছে এই সিজনে মোট ৬,০০০০০ (ছয় লক্ষ) টাকার ফল বিক্রি করবো । সেই সাথে আমি এই চাষে আগ্রহী কৃষকদের চারা ও পরামর্শও দিচ্ছি ।

তিনি আমাদের জানান, এ চাষাবাদের শুরুর দিকে সাধারণ জনগনের অনেক কটু কথা শুনেছেন। কিন্তুু শত প্রতিকুলতার পরেও নিজের সিদ্ধান্তে থেকেছে অটল। লেবু চাষে ব্যাপক সফলতার স্বপ্ন বুনছেন তিনি।

এ বিষয়ে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল-মামুন হাসান বলেন, “থাই, চাইনিজ ও কেনিয়া জাতের বাতাবি লেবু আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে বেশ মানানসই। তোহিদুজ্জামান রিপনের বাগানটি একটি সফল মডেল। এই ধরনের বাণিজ্যিক ফল চাষে কৃষকরা এগিয়ে এলে আর্থিকভাবে লাভবান হবেন।”স্থানীয় কৃষকরাও রিপনের সাফল্যে উৎসাহিত হয়ে বাতাবি লেবু চাষে আগ্রহ দেখাচ্ছেন।

কৃষি বিভাগ মনে করছে, এ ধরনের উদ্যোগ ছড়িয়ে পড়লে এলাকায় ফল চাষের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং কৃষকরা লাভের মুখ দেখবেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

১

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

২

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৩

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৪

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৬

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৭

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৮

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৯

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১০

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১১

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১২

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৩

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৪

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৫

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৭

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৮

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৯

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

২০