Md. Ariful Islam
২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার জাতীয় প্রতিনিধি সমাবেশ শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আখরাম খাঁ হল (৩য় তলা)-এ অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন-এর সভাপতিত্বে এবং মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
বিশেষ অতিথিবৃন্দ
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কেএম মহসিন,, সহ-সভাপতি, বিএফইউজে, মোঃ বাছির জামাল, সহকারী মহাসচিব, বিএফইউজে, মোঃ শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, মোঃ খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন
এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মোঃ হাসান সরদার জুয়েল, মু. কাজী মাহমুদুল হাসান, মোঃ রেজাউল করীম নাসির তালুকদার, মোঃ গোলাম সারোয়ার, মোঃ কামাল হোসেন আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনজুর উল হাসান, মোঃ ইমাম হোসেন, খ. ম একরামুল হক;
যুগ্ম-মহাসচিব মোঃ আরাফাতুর রহমান আপেল, মোঃ আজিবুল হক পার্থ, মোঃ সালাহউদ্দিন;
সহকারী মহাসচিব মোঃ আবুল হোসেন শাহ;
সাংগঠনিক সচিব মোঃ আবেদ আলী, মোঃ রিয়াজুল ইসলাম বাচ্চু, মোঃ মোকলেছুর রহমান;
দপ্তর সচিব মোঃ শিপন আলী, প্রশিক্ষণ সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম, নৈতিক সাংবাদিকতা এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় পর্যায়ে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে পেশার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন,
“বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা আরও এগিয়ে যাবে। সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন এবং পেশার টিকে থাকার জন্য সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা জরুরি।”
প্রধান বক্তা কাদের গনি চৌধুরী বলেন,
“সাগর-রুনি হত্যার বিচার এখনো আলোর মুখ দেখেনি। সাংবাদিকতা কোনো দল বা গোষ্ঠীর নয়। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো গণমাধ্যম নতুন করে ফিরে আসছে—সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। ভয়কে জয় করাই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। ওয়েজবোর্ড ছাড়া মিডিয়া মিডিয়া চালাতে পারবে না এ বিষয়ে আন্দোলন করতে হবে। গণমাধ্যম রাষ্ট্রের পাহাড়াদার, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ঠিক থাকলে রাস্ট্রের পচন থামিয়ে দেয়া যায়।
সমাবেশে প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি’র) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, সঠিক সাংবাদিকতা সময়ের দাবী, রাষ্টের চতুর্থস্তম্ভকে পুষ্টিহীন রাখা যাবে না, সারাদেশে ইলেকশন সাংবাদিকতা প্রশিক্ষন এর ব্যাবস্থা করা হচ্ছে প্রকৃত সাংবাদিকরা প্রশিক্ষণ পাবে। সাংবাদিকেরা সমাজের আয়না সমাজের নেতা। অন্যান্য বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে ধারাবাহিক প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

লালপুর বাজার বণিক সমিতির নবগঠিত কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাণ এগ্রোর কর্মীর

আ’লীগের তৎপরতার বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমার, ছুঁলেন পেলে–রিভালদোর রেকর্ড

১০

বানেশ্বরে যুবদলের অবস্থান কর্মসূচি

১১

নলডাঙ্গায় নিষিদ্ধ আ’লীগের কর্মকাণ্ড বন্ধে যুবদলের বিক্ষোভ মিছিল

১২

বিটিভির ‘রঙের বাজার’ মাতিয়ে দেশজুড়ে সুনাম কুড়াচ্ছেন আত্রাইয়ের বাউল শাহিন

১৩

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচার, টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল

১৪

নাটোরে জুট মিলের লুন্ঠিত মালামালসহ ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

১৫

নাটোরে আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার করেছে র‍্যাব

১৬

কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাঘায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

১৭

নাটোরে দেখা মিলল বাঘ আকৃতির প্রাণী, এলাকাজুড়ে আতঙ্ক

১৮

শাজাহানপুরে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

১৯

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দ, ২ জনকে জরিমানা ও ১ জনকে কারাদণ্ড

২০