বাগাতিপাড়া প্রতিবেদক
১ জানুয়ারী ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্ঘটনার পর মরদেহ নিয়ে বিভ্রান্তি, নিহতের সঙ্গে বাগাতিপাড়ায় এলো আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা

ছবি : সংগৃহীত।

রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ হারানো চারজনের একজন নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সেন্টু (৪৫)। তবে মরদেহ দাফনের প্রস্তুতির সময় এক অপ্রত্যাশিত ঘটনায় বিপাকে পড়ে নিহতের পরিবার। সেন্টুর মরদেহের সঙ্গে ভুলক্রমে অন্য এক দুর্ঘটনাকবলিত ব্যক্তির বিচ্ছিন্ন একটি পা চলে আসে।

সেন্টু সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনার পর পুঠিয়া হাইওয়ে থানা পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। পরে মরদেহ বাড়িতে আনার পর গোসলের প্রস্তুতিকালে বিষয়টি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরদেহ গোসলের জন্য প্যাকেট খোলার সময় অতিরিক্ত একটি পা দেখতে পান মসজিদের মুয়াজ্জিন ঝন্তু আলী। তিনি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের বিষয়টি জানান। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।

নিহতের চাচাতো ভাই কামরুল ইসলাম জানান, পুলিশের সঙ্গে যোগাযোগ হলে তারা জানায়— একই দুর্ঘটনায় আহত এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার পরিবার পায়ের সন্ধান করছে। তখন নিশ্চিত হওয়া যায়, সেন্টুর মরদেহের সঙ্গে থাকা পাটি অন্য আহত ব্যক্তির।

পরে পুলিশ আহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে। তারা পা বুঝে নিতে রওনা হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, দুর্ঘটনায় গুরুতর আহত ওই ব্যক্তির নাম রায়হান হোসেন। তার ভাতিজা অনিক জানান, দুর্ঘটনায় রায়হানের এক হাতের কব্জি ও দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের কাছ থেকে পায়ের সন্ধান পেয়ে পরিবারের সদস্যরা তা আনতে রওনা হয়েছেন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মরদেহ ও আহতদের দ্রুত উদ্ধারের চাপে এ ধরনের ভুল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের আবহের পাশাপাশি ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ

বাংলাদেশের মাটিতে আর কোনো দিন ফ্যাসিবাদের স্থান হবেনা-হুইপ দুলু

বাগাতিপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প

আদমদীঘিতে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বাগাতিপাড়ায় সমাপনী অনুষ্ঠান

বাগাতিপাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

১০

বাউয়েটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

নলডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে মিছিল

১২

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাগাতিপাড়ায় জামায়াতের গণমিছিল

১৩

সান্তাহারে ট্রেনে কাটে এক যুবক মৃত্যু

১৪

আত্রাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

১৫

আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

১৬

বড়াইগ্রামে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র/প্রামাণ্য চিত্র প্রদর্শন

১৭

নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

১৮

নলডাঙ্গায় সোনালি আঁশ ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক

১৯

‘জুলাই সনদ বাস্তবায়ন’ ও ‘গণহত্যার বিচার’-এর দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ

২০