এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৯ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালপুরে অবৈধ ইটভাটার জরিমানা ১৫ লক্ষ টাকা

নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন উপজেলার কলারডর থেকে বাকনা পযন্ত মোট ৭টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলোকে জরিমানা করা হয়। এর মধ্যে এজিএস ইটভাটাকে ২ লাখ টাকা, এজিআর ইটভাটাকে ৩ লাখ টাকা, এইচএম ইটভাটাকে ২ লাখ টাকা, এজিএম ইটভাটাকে ১ লাখ টাকা, এসকেএন ইটভাটাকে ৩ লাখ টাকা, বিএমবি ইটভাটাকে ২ লাখ টাকা এবং এসআরবি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অবৈধভাবে প্রস্তুত করা কাঁচা ইট ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১০

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১১

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১২

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৩

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৪

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৬

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৭

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৮

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৯

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

২০