আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১৪ জানুয়ারী ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর আত্রাইয়ে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা লেডিস ক্লাব। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সার ৩ টায় আত্রাই উপজেলার বিভিন্ন স্থানে বেদে সম্প্রদায় ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

​বিকেল সাড়ে ৩টায় উপজেলার পাঁচুপুর চার মাথা, হেলিপ্যাড চত্বর এবং মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় ১০০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল ও শীতবস্ত্র তুলে দেন ক্লাবের সদস্যরা।

​শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার-এর সহধর্মিণী মোছা. সিনথিয়া আফ্রিন রানু। ​বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

বিশেষ করে বেদে সম্প্রদায় ও ভাসমান মানুষরা এই শীতে অনেক কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদেরও উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

​তিনি আরও বলেন, উপজেলা লেডিস ক্লাব সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে যাতে কোনো মানুষ শীতে কষ্ট না পায়।

​এ সময় আরও উপস্থিত ছিলেন আত্রাই লেডিস ক্লাবের সদস্য মৌসুমী বাগচি, মোছা. অলিমা পারভীন, মোছা. তোফাতুন নেছা, নিলুফা ইয়ামিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দ্রখইর বিদ্যুৎনগর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাব পরিদর্শনে নাটোর প্রেসক্লাবের নেতৃবৃন্দ

নাটোরে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আদমদীঘিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাটোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ

আত্রাইয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৌদি আরবে নিহত নলডাঙ্গার তিন পরিবারের পাশে বিএনপি

নলডাঙ্গায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু

১০

নলডাঙ্গায় যৌন উত্তেজক সিরাপ রাখায় দোকানীকে জরিমানা

১১

৫৪ বছর বয়সে এসএসসি পাস করে তাক লাগালেন বাগাতিপাড়ার আলী আকবর

১২

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত পরিবারের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

১৩

আদমদীঘিতে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলো যুবদল

১৪

সৌদিআরবে অগ্নিকান্ডে আত্রাইয়ের ১৩ জনের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

১৫

‘বাবাকে হারানোর শূন্যতা আজও কাটেনি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

১৬

সারাদেশে পর্যটনে মাষ্টার প্ল্যান করা হচ্ছে নলডাঙ্গায় পর্যটন মন্ত্রী আফরোজা খানম

১৭

নাটোরকে পূর্ণাঙ্গ পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : পর্যটনমন্ত্রী

১৮

নাটোরে পর্যটন মন্ত্রীর সভাস্থলের পিস্তলসহ যুবক আটক

১৯

আত্রাইয়ে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি

২০