রাজশাহীর বাঘার চকরাজাপুরের বন্যায় প্লাবিত এলাকার পানি বন্দী ৫০০ পরিবারের মাঝে জেলা ছাত্রদলের আহ্বায়ক এস.এম শামীম সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
১৪ আগস্ট বৃহস্পতিবার ওই এলাকায় তারেক রহমানের নির্দেশে উক্ত ত্রাণ সহায়তায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ২ নেতা; বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারন সম্পাদক রিয়াজ হোসেন,মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, গড়াগড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ করিম টিপু সরকার, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বানভাসি দের উদ্দেশ্যে আবু সাঈদ চাঁদ বলেন,পরবর্তীতে ক্ষতিগ্রস্ত দের মাঝে আরো কিছু খাদ্য সহায়তা প্রদান করা হবে, এবং ক্ষতিগ্রস্ত দের তালিকা করে তাদের বিশেষ সহযোগিতা করবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) -সেই সাথে তিনি বলেব আপনাদের খোঁজ খবর নিতে জনাব তারেক রহমান তার দুই’জন প্রতিনিধি কে পাঠিয়েছেন তারা ঢাকায় গিয়ে আপনাদের সকলের কথা বলবে, কিভাবে আপনাদের দূর্দশা দূর হবে সেই নিয়ে তারা কাজ করবে আপনাদের সহযোগিতা করবে ।
মন্তব্য