বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
১৯ জানুয়ারী ২০২৬, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় বাঁশঝাড় থেকে নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

রাজশাহীর বাঘা উপজেলা সদরের টেলিফোন এক্সচেঞ্জ ভবনের পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের গর্ত থেকে নিখোঁজ এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কঙ্কালটি উদ্ধার করে। উদ্ধার হওয়া কঙ্কালটি বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে পাঞ্জাতন সরকারের (৮০)। প্রাথমিক ভাবে তাঁর পরিবারের সদস্যরা কঙ্কালটি শনাক্ত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা বজলুর রহমান তাঁর হারিয়ে যাওয়া জুতা খুঁজতে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি বাঁশঝাড়ে যান। এ সময় সেখানে তীব্র পচা গন্ধ পেয়ে একটি গর্তের ভেতরে কঙ্কাল দেখতে পান। পরে আশপাশের লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে বিষয়টি নিশ্চিত করেন এবং পুলিশকে জানান।

পারিবারিক সূত্র জানায়, পাঞ্জাতন সরকার গত ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ছেলে হাফিজুল ইসলাম বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের প্রায় ১ মাস ১৮ দিন পর বাঁশঝাড়ে পাওয়া কঙ্কালের পাশে থাকা লাঠি, লুঙ্গি ও সোয়েটার দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।

নিহতের ছেলে হাফিজুল ইসলাম বলেন, “আমার বাবা লাঠির ওপর ভর করে চলাফেরা করতেন। ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আজ কঙ্কালের পাশে বাবার লাঠি ও কাপড় দেখে আমরা নিশ্চিত হয়েছি এটিই বাবার কঙ্কাল।”

নিহতের ভাই আব্দুল সামাদ সরকার বলেন, “কঙ্কালের পাশে থাকা লাঠি ও কাপড় দেখে আমরা ভাইকে শনাক্ত করেছি। তবে তাঁর পরিহিত পাঞ্জাবি না পাওয়ায় ধারণা করছি, অন্য কোনো স্থান থেকে কঙ্কালটি এখানে এনে রাখা হতে পারে।”

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের ঘটনায় আগে থেকেই থানায় একটি জিডি ছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে পাওয়ার গ্রিডে ডাকাতি আটক-১৩

আত্রাইয়ে পৈত্রিক সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি

পুঠিয়ায় দিনের আলোয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নলডাঙ্গায় ভেজাল বিরোধী অভিযান

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায়

নলডাঙ্গায় রাতে বসতবাড়িতে আগুন

পাবিপ্রবিতে নাটোর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আরিফুল-জিনিয়া

বাঘায় অধ্যক্ষের অবহেলায় পরিক্ষা অনিশ্চিত

সিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

১০

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

১১

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

১২

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

১৩

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

১৪

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

১৫

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

১৭

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

১৯

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

২০