আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ০৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীদের ব্যাপক সাড়া লক্ষ করা গেছে।
আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ২০২৬ ইং নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে বাঘা উপজেলার ০৬ নং আড়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণের বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আড়ানী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দরা।
এ সময় আড়ানী ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ভোটারদের বাড়িতে বাড়ি, বাজারে, মোড়ে ধানের শীষ প্রতীকে আবু সাঈদ চাঁদের পক্ষে ভোট প্রার্থনা শেষে রাজশাহী বিভাগের বিএনপির ভোট পরিচালনা কমিটির চেয়ারম্যান আরিফুল ইসলাম বিলাত বলেন, আমাদের ধানের শীষের যোগ্য প্রার্থী রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর নিজ আসেন রাজশাহী ০৬ এর বাঘায় ভোটের মাঠে জনপ্রিয়তা ব্যাপক । আমরা আশাবাদী এই নির্বাচনে আমাদের বাঘায় ব্যাপক পরিমাণ বেশি ও দৃষ্টান্তমূলক ভোটে বিজয়ী করতে পারবো।
আড়ানী ইউনিয়ন বিএনপি সভাপতি সাজদার রহমান বলেন, আমি আমরা আশাবাদী রাজশাহী ০৬ আসনে বিএনপির মনোনীত মজলুম জননেতা আবু সাঈদ চাঁদ ব্যাপক ভোটের ব্যাবধানে জয় লাভ করবেন। আমরা ভোটের মাঠে চাঁদ ভাইয়ের পক্ষে ব্যাপক সাড়া লক্ষ করছি।
মন্তব্য