গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিবেদক
২৫ জানুয়ারী ২০২৬, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জাতীয়তাবাদী সমবায় দলের মৈনম ইউনিয়ন শাখার উদ্যোগে নওগাঁ-৪ (মান্দা) আসনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নের উত্তরপাড়া করাকীতলা ঈদগাহ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। মান্দার মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে মান্দা উপজেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতাীয়তাবাদী সমবায় দলের মৈনম ইউনিয়নের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর হোসেন। থানা জয়েন সেক্রেটারি আবু হান্নান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

১০

আত্রাইয়ে উন্মুক্ত জলাশয়ে পোনা ছাড়লেন প্রধান শিক্ষক জলিল

১১

বিকাশের টাকা আত্মসাৎ-বিকাশকর্মী গ্রেফতার

১২

সব পুড়ে গেলেও অক্ষত কোরআন শরিফ

১৩

জেনিথ ইসলামী লাইফের ম্যানেজার কনফারেন্স অনুষ্ঠিত

১৪

বাগাতিপাড়ায় রেললাইনে বসে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

১৫

সিংড়ায় অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস 

১৬

সিংড়ায় ১২ বছর পর নাতি হওয়ার আনন্দে নানার ব্যতিক্রমী আনন্দ 

১৭

সিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৮

সিংড়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

১৯

আড়ানী ইউনিয়ন বিএনপির আয়োজনে এমপি আবু সাঈদ চাঁদকে বিশেষ সংবর্ধনা

২০