আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
৩০ জানুয়ারী ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় অটোরিক্সা-নসিমন মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় গরু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত (নসিমন) গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পুঠিয়ার জিউপাড়া ইউনিয়নের ধোপাপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিছুক্ষণ পরেই চিকিৎসা চলাকালীন সময় মারা যান তিনি।

নিহত রবিউল ইসলাম হলেন নাটোর নলডাঙ্গা থানার কৃষ্ণপুর দীঘা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ফার্নিচার ব্যবসায়ী সুমন জানায়, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত (নসিমন) গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এমনকি আমার ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরেও ঢুকে পড়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কিছুটা ক্ষতি হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারাত্মকভাবে আহত হয়েছে হাসপাতালে পাঠিয়েছি, এখন শুনছি তিনি মারা গেছে।

নিহত ব্যক্তির চাচাতো ভাই শাহাদ আলী বলেন ওই ব্যাটারি চালিত অটোরিকশাটি আমার, রবিউল আমার চাচাতো ভাই সকালবেলায় মসজিদের সিন্নি দেবে তা কিনার উদ্দেশ্যে আমার কাছ থেকে গাড়ি নিতে আসলে আমি তাকে গাড়ি ও সঙ্গে ৫০০ টাকা দেই আমার ওষুধ কেনার জন্য সে মমিনপুরে বাজারে যাবে বলেছিল কিন্তু পুঠিয়ায় কিভাবে এসে এক্সিডেন্ট করলো বুঝতে পারলাম না।

মুখোমুখি সংঘর্ষের ঘটনা স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ও পুঠিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

এ বিষয়ে পুঠিয়া থানার এএসআই মোঃ তাজমিলুর রহমান বলেন আমরা ঘটনা স্থলে থেকে চলে আসলাম, নসিমন গাড়ি জব্দ করেছে গরু সহ গাড়িতে থাকা সবাইকে ছেড়ে দিয়েছি, লাশ পুঠিয়া হাসপাতালে আছে।

আগে লাশ না ছেড়ে গরু ছাড়ার কথা জানতে চাওয়া হলে তিনি বলেন এ বিষয়ে ওসি বলতে পারবে তিনি আমাকে বলেছেন ছেড়ে দিতে আমি দিয়েছি।

এ বিষয়ে জানতে পুঠিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০