আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি

নওগাঁর আত্রাইয়ে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) “ভয়কে নয় স্বাস্থ্যকে প্রাধান্য দিন, রক্ত পরীক্ষা করুন” এই স্লোগানকে সামনে রেখে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

​সারা বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর আয়োজনে এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে স্থানীয় চক শিমলা উচ্চ বিদ্যালয় ও চক শিমলা দাখিল মাদ্রাসা। ​দিনব্যাপী এই কর্মসূচিটি দুটি ভেন্যুতে সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চক শিমলা উচ্চ বিদ্যালয়ে এবং বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চক শিমলা দাখিল মাদ্রাসায় বিরতিহীনভাবে রক্ত পরীক্ষা করা হয়। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।

​কর্মসূচি চলাকালীন চক শিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রাণ বল্লভ মন্ডল বলেন, ​জরুরি চিকিৎসায় রক্তের গ্রুপ জানা থাকাটা অত্যন্ত জরুরি। অনেক সময় রক্তের গ্রুপ জানা না থাকায় সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হয় না। এমন জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করবে। আমরা এই মহৎ কাজের সাথে থাকতে পেরে আনন্দিত।

​অন্যদিকে, চক শিমলা দাখিল মাদ্রাসার সুপার মো. মোফাজ্জল হোসেন প্রামানি তার বক্তব্যে বলেন,
​ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে আর্তমানবতার সেবা করা শ্রেষ্ঠ কাজ। সারা বাংলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। আমি তাদের এই কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

​আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, অনেক মানুষই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত নন। জরুরি মুহূর্তে রক্তদাতার খোঁজ পেতে বা নিজের প্রয়োজনে গ্রুপ জানা থাকা জীবন বাঁচাতে সহায়ক হয়। মূলত গ্রামীণ জনপদে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতেই তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এই ধরণের জনসেবামূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা। ​স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণ ও সমবায় সমিতিগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং গ্রুপ নির্ণয় করেন, মো. মিল্টন, রিদয়, মোনায়েম, মৌসুমী প্রমুখ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

১

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

২

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৩

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৪

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৫

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৬

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

৭

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

৮

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

৯

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১০

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১১

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১২

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৩

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৫

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৬

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

১৭

সুমাইয়া’ সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, বাবা-ছেলে আটক

১৮

‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ায় মিনারুল ইসলামকে এমপি’র ফুলেল শুভেচ্ছা

১৯

বগুড়া মহানগরে দীর্ঘ যানজট, কার্যকর উদ্যোগ নিয়ে প্রশ্ন

২০