আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী দিনের এই কর্মসূচি পালিত হয়।

​বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই উপজেলা শাখার ব্যানারে গত ১ ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখ থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট বিক্ষোভ কর্মসূচি ৩ ফেব্রুয়ারি দুপুর ১১টায় শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে ৭ দফা দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. এমদাদুল হক, সহকারী প্রশাসনিক অফিসার মোঃ জিয়াউর রহমান, সিএ সঞ্জয় কুমার দও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মো. ইসমাইল হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. ইকরামুল, অফিস প্রধান রাঙ্গা বাবু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস প্রমূখ। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে দাবির স্বপক্ষে একাত্মতা ঘোষণা করেন। ৩ দিনের এই কর্মসূচি শেষে কর্মচারীরা পুনরায় নিজ নিজ দাপ্তরিক কাজে যোগদান করেন, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সিংড়ায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

বাগাতিপাড়ায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রতিমন্ত্রী পুতুল

লালপুরে পহেলা বৈশাখ উদযাপন করলেন – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

নলডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নাটোরে পহেলা বৈশাখ উদযাপন

বাউয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় খাল পুন:খনন কাজের উদ্বোধন

লালপুরে তেল সংকটে স্বস্তি, ফিলিং স্টেশন ও ওয়েল সেন্টারে নতুন বরাদ্দ

১০

‎নওগাঁয় ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

নাটোরে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

সিংড়ায় জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত

১৩

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

১৪

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৫

আত্রাইয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা

১৬

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল

১৭

সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত

১৮

সিংড়ায় চলাচলের রাস্তা সংস্কার করলেন যুবকরা

১৯

ইসলামপুরে বিএনপির নেতাকর্মীর জামায়াতে যোগদান

২০