এ জেড সুজন, লালপুর প্রতিবেদক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টির প্রার্থী মাঠে না থাকায় প্রচারণা থেকে সরে দাঁড়ানোর নেতাকর্মীদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পাওয়ার পরও মাঠে না থাকায় নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার সময় উপজেলার দক্ষিণ লালপুর কলোনিতে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গণি বলেন প্রার্থীর অনুপস্থিতিতেই গত কয়েক দিন ধরে কিছু এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। তবে এ বিষয়ে লালপুর-বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ, এমনকি জেলা পর্যায়ের নেতারাও অবগত নন বলে দাবি করেন তিনি।

গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে কী প্রক্রিয়ায় মোঃ সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন সে বিষয়েও জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতৃবৃন্দ পরিষ্কার ধারণা পাননি। তবুও দলীয় স্বার্থে তারা আনন্দের সঙ্গে মাঠে থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনার প্রত্যাশা করেছিলেন।

কিন্তু তাদের অভিযোগ, মনোনয়ন পাওয়ার পর থেকে আজ পর্যন্ত এমপি পদপ্রার্থী মোঃ সাহেদ আলী জিন্নাহ তার নির্বাচনী এলাকায় প্রবেশ করেননি। এমনকি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করেননি। একাধিকবার বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয়েছেন তারা। বিষয়টি নাটোর জেলা নেতৃবৃন্দকে অবহিত করলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। প্রার্থীর এমন কার্যকলাপ দলের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হচ্ছে বলেও মন্তব্য করেন নেতারা।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, “আমরা দলীয় স্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দুই উপজেলার সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে  লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে  দাঁড়ালাম।

এব্যাপারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাহেদ আলী জিন্নাহ কে তার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেন,  সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ন কবিরসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০