আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে এই সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি। ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে বিজয়ী করার লক্ষ্যে এই জনসভার ডাক দেওয়া হয়।

​৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

​প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, দেশ ও জনগণের কল্যাণে ধানের শীষের বিকল্প নেই। আমরা একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা করি। আত্রাই-রাণীনগরের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং ধানের শীষ-এর বিজয় নিশ্চিত করতে হবে।

​প্রধান বক্তার বক্তব্যে এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের সেবা করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে আত্রাই-রাণীনগরকে একটি আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদ হিসেবে গড়ে তোলা। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি এই অঞ্চলের উন্নয়নে নিজেকে উৎসর্গ করব ইনশাআল্লাহ।

​সভাপতির বক্তব্যে মো. আকরাম হোসেন সরদার বলেন, ​৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা আজ উজ্জীবিত। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়াও পাচ্ছি। ইনশাআল্লাহ, ব্যালটের মাধ্যমে আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বিজয়ী করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করব।

এছাড়াও বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. রেজাউন নবী তালুকদার,

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, শ্রী অরুণ কুমার সাহাসহ ​জনসভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০