বিপুল হোসেন সৈকত, বাঘা ( রাজশাহী) প্রতিবেদক
৭ ফেব্রুয়ারী ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঘায় দিন ব্যাপী জামায়াত প্রার্থীর গণসংযোগ

বাঘার পৌরসভায় দিন ব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন রাজশাহী ০৬ আসেন জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হক।

আজ ০৭ ফেব্রুয়ারী ২০২৬ শনিবার, বাঘা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ নির্বাচনী প্রচারণা চালান জামায়াত প্রার্থী নাজমুল হক।

পৌরসভার সকল ওয়াডে এ নির্বাচনী প্রচারণায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। অধ্যক্ষ নাজমুল হক তাঁর কর্মী-সমর্থক নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। এসময় তিনি সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে কুশল বিনিময় করেন এবং এলাকার মুরব্বিদের কাছে দোয়া প্রার্থনা করেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের হাতে নিজের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত লিফলেট তুলে দেন তিনি।

অধ্যক্ষ নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ বৈষম্যের শিকার। আমি আপনাদেরই সন্তান। বাঘা-চারঘাট এলাকায় একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতির কবর রচনা করতেই আমি দাঁড়িয়েছি। যদি আপনারা আগামী নির্বাচনে আমাকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তবে বাঘাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।”

গণসংযোগকালে সাধারণ ভোটারদের মাঝে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটারদের মতে, অধ্যক্ষ নাজমুল হক একজন সজ্জন ও উচ্চ শিক্ষিত মানুষ হিসেবে এলাকায় পরিচিত। ফলে এবারের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ ও ‘ধানের শীষ’ এর প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

গণসংযোগে তাঁর সাথে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী, উপজেলা ও পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ কর্মী-সমর্থকরা।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

বাউয়েট কাপ বাস্কেটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিই বিভাগ

সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হলেন মিলন

বড়াইগ্রাম পৌরসভার প্রায় ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ

জেন্ডার পরিবর্তনের পর প্রতারণা ও ধর্ষণের অভিযোগ, প্রেমিক গ্রেপ্তার

নাটোরে আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ, ১৫ মে থেকে বাজারে আসছে আম

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

পুঠিয়ার বানেশ্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

১০

সিংড়ায় কচু চাষে সফল দুই বাল্যবন্ধু

১১

আত্রাইয়ে ২২২ পিস অ্যাম্পুল ও হেরোইনসহ আটক-২

১২

বিদেশিকে উত্ত্যক্ত করায় টিকটকার আটক

১৩

লালপুরে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

১৪

নলডাঙ্গায় জালনোট প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

১৬

বাগাতিপাড়ায় জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের সমাবেশ অনুষ্ঠিত

১৭

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া

১৮

একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী এই সমাজকে অস্থির করে রাখতে চায়: মন্ত্রী মির্জা ফখরুল

১৯

বাগাতিপাড়ায় ৮৫ পিস ইয়াবাসহ আটক-২

২০