দেবাশীষ শাহা, নওগাঁ প্রতিবেদক
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষে ঢল

যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে নওগাঁ জেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ সমবেত হন। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণ মুহূর্তেই ফুলে ফুলে ছেয়ে যায়।

নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা  শাখা,নওগাঁ জেলা প্রেসক্লাব , রিপোর্টার্স ইউনিটি নওগাঁ, সাংবাদিক ইউনিয়ন, অন্বেষা নিশান ক্লাব, জিয়া ব্রিগেট নওগাঁ জেলা শাখা, জিয়া সংসদ নওগাঁ জেলা শাখা, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,  ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মের কর্মীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত জনতা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন। বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্যতা তুলে ধরে মাতৃভাষা মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান।

একুশের চেতনায় উদ্ভূত হয়ে দিবসটি নওগাঁয় শান্তিপূর্ণ পরিবেশে পালিত হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১০

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১১

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১২

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৩

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৫

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৬

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

১৭

নাটোরে বোনের বাড়ির আঙ্গিনা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১৮

সিংড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

নলডাঙ্গায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

২০