আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উদযাপ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিট থেকে শুরু করে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

​একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

​সূর্যোদয়ের সাথে সাথে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ​বেলা সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান-এর
সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও বাঙালি জাতীয়তাবাদে একুশের চেতনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, ৫২-এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার সঠিক ব্যবহার এবং একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা আমাদের জন্য চরম গৌরবের।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানার এসআই মো. সাহাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর অকেজো

নাটোরে আঙুর চাষে নতুন সম্ভাবনার হাতছানি

লালপুরে পৃথক অভিযানে জুয়া ও মাদক সেবনের দায়ে ৪ জন দণ্ডিত

বিএসএফের “পুশ ইনের” চেষ্টা, ব্যর্থ করলো বিজিবি

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর মহাসড়কে চেকপোস্ট

১০

আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত

১১

বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১২

পুঠিয়ায় নারী ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

১৩

নাটোরে শিশুদের বইপাঠ এবং গাছ চেনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

নাটোরে ধর্ষনের শিকার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন হুইপ দুলু

১৫

আত্রাইয়ে নিষিদ্ধ শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার

১৬

নওগাঁ-নাটোর মহাসড়কে এসপি তারিকুল’র বিশেষ টহল ও আত্রাই থানা পরিদর্শন

১৭

নাটোরে বোনের বাড়ির আঙ্গিনা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

১৮

সিংড়ায় অতিরিক্ত ভাড়া আদায়, পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

নলডাঙ্গায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ

২০