সিংড়া (নাটোর) প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিংড়ায় নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

নাটোরের সিংড়ায় নাগর নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লার মোঃ জাহাঙ্গীর আলম এর দুই শিশু পুত্র মোঃ মোস্তাকিম হোসেন (৯) ও মোঃ জাবের হোসেন (৭) তাদের বাড়ির পশ্চিমে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরার সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্সের ভিতর ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিস্কার করা প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও ২টি ব্রাশ পায়। এরপর তারা বাড়িতে নিয়ে এসে পরিবারকে জানালে থানায় খবর দেয়। প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা আছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর বলেন, পিস্তলের ৫০ রাউন্ড গুলি পাওয়া গেছে, দীর্ঘদিন পানিতে থাকায় পরিত্যক্ত হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান

নাটোরের ডিসি ও দুই ইউএনও প্রত্যাহার-বদলি

বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

শেষ ফোনকলে কালেমা, এরপর মসজিদে মিলল ঝুলন্ত মরদেহ

শেষ ঠিকানার কারিগর সান্তাহারের আব্দুল হাই

নলডাঙ্গায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

নাটোরে বিএনপি নেতাদের বিরুদ্ধে এজাহারের পরদিনই ডিসি প্রত্যাহার, ইউএনও বদলি

নলডাঙ্গায় হিরোইন সহ যুবক আটক

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সান্তাহারে মাছের পোনা অবমুক্তকরণ

আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ’র সমাপনী অনুষ্ঠান

১০

সিংড়ায় ট্রাফিক আইন অমান্য করায় ৪ জনকে জরিমানা

১১

লালপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১২

নাটোরের খোলাবাড়িয়া ভেষজ গ্রামের সুনাম কি অনুমোদনহীন ওষুধের অভিযোগে ঝুঁকিতে

১৩

সিংড়ায় বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

১৪

আদমদীঘির শাঁওইলে দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

১৫

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবির কারাদণ্ড

১৬

লালপুরে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১৭

বাঘার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছে এমপি চাঁদ

১৮

নলডাঙ্গায় উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির মতবিনিময়

১৯

জাতীয় মৎস্য পদক পেল বগুড়া-৩ এর এমপি মহিত

২০