হবিগঞ্জ প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচং থেকে আদালতে নেওয়ার পথে পুলিশের গাড়ি দুর্ঘটনা, আহত ৬

হবিগঞ্জের বানিয়াচং থানা থেকে আসামিদের নিয়ে আদালতে যাওয়ার পথে পুলিশের একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে ৩ পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বানিয়াচং থানা থেকে ৩ জন আসামিকে হবিগঞ্জ আদালত-এ সোপর্দ করার উদ্দেশ্যে একটি পুলিশের ভ্যান গাড়ি রওনা দেয়। দুপুর পৌনে ১টার দিকে সুবিদপুর ও কবিরপুর সড়কের মধ্যবর্তী কবিরপুর পয়েন্টে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে পোশাক পরিহিত ৩ পুলিশ সদস্য এবং হাতকড়া পরা অবস্থায় থাকা ৩ আসামিসহ আহত ৬ জনকে উদ্ধার করেন। পরে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্য ও আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর সরকারি মুঠোফোন নম্বরে সাড়া পাওয়া যায়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

১

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

২

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৩

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৪

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৫

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৬

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৭

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৮

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

৯

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১০

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১১

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১২

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৩

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৫

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৭

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৮

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

১৯

নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধান শিক্ষক’কে অনির্দিকালের ছুটি

২০