আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৫ মার্চ ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে জনসেবা ও কর্মনিষ্ঠায় অনন্য ইউএনও আলাউল

দীর্ঘ সময় অভিভাবকহীন বা ইউএনও শূন্য থাকার পর, নওগাঁর আত্রাই উপজেলায় বইছে পরিবর্তনের হাওয়া। ২০২৫ সালের ৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শেখ মো. আলাউল ইসলাম যোগদানের পর থেকেই পাল্টে যেতে শুরু করেছে স্থানীয় প্রশাসনের চিত্র। বিসিএস ৩৬তম ব্যাচের এই কর্মকর্তার আন্তরিকতা ও কর্মদক্ষতায় আত্রাই এখন একটি মডেল উপজেলায় রূপান্তরিত হওয়ার পথে।

​প্রশাসনিক গতিশীলতা ও অবকাঠামো উন্নয়ন
​ইউএনও হিসেবে যোগদানের অল্প সময়ের মধ্যেই তিনি স্থবির হয়ে পড়া প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করেছেন। তার বিশেষ নজরদারিতে সরকারি দপ্তরগুলোতে ফিরে এসেছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। বিশেষ করে উপজেলা পরিষদ মাঠ সংস্কার এবং পুরো চত্বরকে আধুনিক লাইটিং ব্যবস্থার আওতায় এনে তিনি দীর্ঘদিনের জনভোগান্তি দূর করেছেন।

​শিক্ষাবান্ধব কর্মকর্তা হিসেবে শেখ মো. আলাউল ইসলাম ইতিমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আস্থার জায়গা তৈরি করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও পরিবেশগত পরিচ্ছন্নতায় তার কঠোর নির্দেশনা শিক্ষা ব্যবস্থায় এনেছে অভাবনীয় গতিশীলতা। এছাড়া, ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন করা এবং নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​শুধু প্রশাসনিক কঠোরতা নয়, তার হৃদয়ে রয়েছে গভীর মানবিকতা। ৩০ বছর সাজাপ্রাপ্ত রাহেলা বেগম এবং প্রতিভাবান ফুটবলার তানভীরের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়ে তিনি প্রমাণ করেছেন যে, প্রশাসন সাধারণ মানুষের পরম বন্ধু হতে পারে। ছুটির দিনেও তাকে অফিসে পাওয়া যায়, যা বর্তমান সময়ে সেবার এক অনন্য উদাহরণ।

​নিজের কর্মপরিকল্পনা ও সাফল্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, আমি আত্রাইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে আমার প্রধান লক্ষ্য ছিল সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অনিয়মগুলো দূর করে একটি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা।

মাঠ প্রশাসনের কর্মকর্তা হিসেবে আমি চাই তৃণমূলের প্রতিটি মানুষ যেন সরকারের সেবাগুলো কোনো ভোগান্তি ছাড়াই পায়। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজ এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতা আমার কাজকে আরও সহজ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় আমরা আত্রাইকে একটি আধুনিক ও জনবান্ধব আদর্শ উপজেলায় পরিণত করতে পারব ইনশাআল্লাহ।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ার সেই আদর্শ গ্রাম হুলহুলিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক যুবক

১

উপজেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা: ঈশ্বরদীতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ এমপির

২

সান্তাহার পৌর সভায় দুর্গা পুজা উপলক্ষে প্রস্তুতি সভা

৩

চারঘাটে ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

৪

চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

৫

নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

৬

চারঘাটে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৭

ফ্যাসিবাদী আওয়ামীলীগ সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে – হুইপ দুলু

৮

গাইবান্ধাকে ৩-০ গোলে হারিয়ে রাজশাহীর জয়

৯

পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামি

১০

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবার সোসাইটির স্মরণসভা

১১

বগুড়ার মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

১২

বগুড়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে শাখা ব্যবস্থাপকদের মতবিনিময় সভা

১৩

বগুড়ায় বিশ্ব ডাক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১৪

চারঘাটে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

১৫

ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

১৬

আত্রাইয়ে আগুনে পুড়ে নিঃস্ব ফেরদৌসকে সহায়তা দিল উপজেলা প্রশাসন

১৭

আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৮

নাটোর রেলস্টেশনে জার্মান তরুণের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরি

১৯

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত-৪

২০