আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
৬ মার্চ ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে এক ঘাতক স্বামী তার স্ত্রী ও শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার পর সে নিজেও আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে শুক্রবার (৬ মার্চ) গভীর রাত প্রায় ১টার সময়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (৩০) মাদকাসক্ত ছিল। এ জন্য পারিবারিক কলহ প্রায় লেগেই থাকতো। এরই জের ধরে শুক্রবার গভীর রাত প্রায় সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে জয় নিজের শয়ন কক্ষে তার স্ত্রী দৃষ্টি সরকার (২৩)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে। এরপর ২ বছরের শিশু কন্যা জেনিকেও একই কায়দায় গুরুতর জখম করে। শেষে সে নিজেই তার ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে।

​তার চিৎকার শুনে পাশের ঘর থেকে জয়ের বাবা-মা এবং অন্যান্য লোকজন এসে গুরুতর জখম অবস্থায় জয় ও তার শিশু কন্যা জেনিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ মার্চ) সকালে পিতা-কন্যা দুজনেই মারা যায়।

​জয় সরকারের পিতা গৌতম সরকার বলেন, জয় দীর্ঘদিন যাবত মানসিক রোগী ছিল। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা ও একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগাতিপাড়ায় হেরোইনসহ মাদক কারবারি আটক

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

নওগাঁয় শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাওয়ায় বিশেষ উন্নয়ন সভা

আত্রাইয়ের নবাগত ওসি মাহবুব

নলডাঙ্গায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আত্রাইয়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গায় বিজ্ঞান ও উদ্ভাবন প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত

চায়ের দোকানির মেয়ের সাদা অ্যাপ্রনের স্বপ্নে সহায়তা চাই পরিবারের

সেতুর পাশে বাঁশের হাট যেন মৃত্যুফাঁদ,স্থানান্তরের দাবি

১০

পুঠিয়ায় স্কুলের সিসি ক্যামেরার সরঞ্জাম সহ চুরি

১১

নলডাঙ্গায় শিক্ষকের জানাজায় মানুষের ঢল

১২

বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

১৩

বাঘা মহিলা বাণিজ্যিক কলেজে কারিগরি ল্যাবের শুভ উদ্বোধন

১৪

নাটোর সদর হাসপাতালে প্রধান ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ

১৫

ইরান ফুটবল দলের সমর্থনে নাটোরে পতাকা উত্তোলন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

লালপুরে পদ্মার চরে স্পিডবোটে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

১৭

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ- ৩ অভিযুক্ত আটক

১৮

নলডাঙ্গায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

১৯

বৃষ্টিতেই জলমগ্ন আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন: ভোগান্তিতে যাত্রীরা

২০