আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক
৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুঠিয়ার পুকুরে রিকশা চালকের লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় তিন দিন ধরে নিখোঁজ থাকার পর শিবমন্দিরের উত্তর পাশের একটি পুকুর থেকে মকবুল হোসেন (৬৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুঠিয়া থানা ওসি ফরিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে পুঠিয়া থানাধীন পুঠিয়া শিবমন্দিরের উত্তর পাশে পুকুরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। নিহত মকবুল হোসেন পুঠিয়া উপজেলার বারইপাড়া কলোনীপাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ও হাজাম (খৎনা দিতেন) ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুল হোসেন গত তিন দিন ধরে নিজ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পেশাগত কারণে তিনি বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন বলে পরিবারের পক্ষ থেকেও শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব পায়নি।
পুকুরের পাহারাদার মোস্তফা মণ্ডল জানান, শনিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে টর্চলাইটের আলো ফেলে তিনি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের মেজ ছেলে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি তার বাবার বলে শনাক্ত করেন। এ সময় পুঠিয়া থানার এসআই মো. আব্দুল মাজেদ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীর ফুলে পচন ধরেছে। ফলে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় নেওয়া হয়েছে।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় ঈদের শুভেচ্ছা জানালেন, বিএনপি নেতা বুলবুল

পুঠিয়ায় জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাগাতিপাড়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

আত্রাইয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

সিংড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়ায় মানববন্ধন

আত্রাইয়ে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ

নলডাঙ্গায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় স্থানীয় সরকার অধিদপ্তরের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১০

বাউসা ভোকেশনাল ইনস্টিটিউটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদকে সংবর্ধনা

১১

পরিবারও শাস্তি চায় আসামি সোহেল রানার

১২

বাগাতিপাড়ায় সেরা প্রধান শিক্ষক ক্যাটাগরিতে কামরুল-স্বপ্না, কাব শিক্ষক আইরিন

১৩

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

১৪

চাটমোহরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১৫

লালপুরে গ্রাম আদালত সম্পর্কে কর্মশালা

১৬

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে লালপুরে মানববন্ধন

১৭

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ ১ নারী আটক

১৮

নলডাঙ্গায় ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

১৯

সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

২০