আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬শে মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

​সভায় দিবস দুটি পালন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল।

​ইউএনও শেখ মো. আলাউল ইসলাম তার বক্তব্যে বলেন, ​মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। এই দিনের মর্যাদা রক্ষায় আমাদের সকলকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ করে নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই অত্যন্ত সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হোক। প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় নিরাপত্তা ও প্রস্তুতির বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

​সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নুরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানা অফিসার (ওসি) মো. আব্দুল করিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা মো. মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মো. সোহেল রানা,

প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা মো. জগলুল আরেফিন সহ উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তাগণ প্রমুখ। ​সভায় বক্তারা আসন্ন দিবস দুটি সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নাটোর জেলা পুলিশের সাথে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমঝোতা

সান্তাহারে প্রবাসী যুবকের পথরোধ, ছুরিকাঘাত ও টাকা ছিনতাই  

আত্রাইয়ে ভিমরুলের কামড়ে অচেতন ইত্তেফাকের প্রতিনিধি পিন্টু

শাজাহানপুরে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিংড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া পৌর ভবন নির্মানের ৫৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ  

নাটোরে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টাল ধর্মঘট ও মানববন্ধন

নাটোরে চোরচক্রের সদস্য গ্রেফতার, মোটরসাইকেল ও অটোভ্যান উদ্ধার

বাগাতিপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত

১০

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, মামলা; গ্রেপ্তার -১

১১

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা দিচ্ছে ৮ শিক্ষার্থী, অভিযুক্ত অফিস সহকারী আটক

১২

নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

১৩

পুঠিয়ার ঐতিহ্যের টানে ব্রুনেইর রাষ্ট্রদূত

১৪

সান্তাহার পৌরসভার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

চারঘাটের ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল পুঠিয়ায় গ্রেপ্তার

১৬

তথ্য ক্যাডারে বাঘার মেয়ে সাদিয়া আফরিন

১৭

স্বাস্থ্য ক্যাডারে বাঘার মেয়ে রুমা সুলতানা

১৮

শাজাহানপুরে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

১৯

আত্রাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী আটক

২০