আকিকুর রহমান রুমন, হবিগঞ্জ প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বানিয়াচংয়ে ভ্যান গাড়ি চালকের মৃত্য

হবিগঞ্জের বানিয়াচংয়ে মালিকের বাড়িতে ভ্যান গাড়ি যোগে পানির ট্যাংকি নিয়ে এসে ২য় তলা থেকে ইট পড়ে মকসুদ মিয়া(৩০)নামের এক ভ্যান গাড়ি(চালক) শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার(১১মার্চ)বেলা পৌঁনে একটার দিকে।জানাযায়,হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্বগড় মহল্লায় নবী হোসেন মিয়ার বাড়িতে ভ্যান গাড়ি যোগে পানির ট্যাংকি ও অন্যান্য মালামাল নিয়ে আসেন এক শ্রমিক।

রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে মালামাল নামিয়ে দেওয়ার পর হঠাৎ করে এই বাড়ির ২য় তলা বিল্ডিং থেকে কয়েকটি ইট পড়ে যায় এই গাড়ি শ্রমিকের মাথার পাশে।
এতে সাথে সাথে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়।
এ সময় বাড়ির মালিক ও আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপস্থিত সময়ে আহত শ্রমিক ঘটনাস্থলের কারও পরিচিত না হওয়ায় এই শ্রমিকের গাড়িতে লেখা একটি মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করা হলে,ফোনটি হাসপাতাল থেকে অন্য একজন রিসিভ করে জানান,আহত শ্রমিকের নাম মকসুদ মিয়া(৩০)।
এবং তার বাড়ি উপজেলা সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামে।
খবর পেয়ে নিহত মকসুদ মিয়ার বড় ভাই হাসপাতালে ছুটে গিয়ে দেখেন তার ভাইয়ের মরদেহটি পড়ে রয়েছে হাসপাতালের মেঝেতে।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ ও হাসপাতালে রয়েছেন।
এবং তার ছোট্ট ভাই মকসুদ মিয়ার মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেন,তার ছোট্ট ভাইয়ে দু’টি শিশু বাচ্চা রয়েছে।
তার ভাইয়ের মৃত্যুতে তারাও এতিম হয়ে গেলো।
পাশাপাশি তার ছোট্ট ভাইয়ের পরিবার অসহায় হয়ে পড়লো।
তারা চলার মতো কোন আর কোন সহায় সম্ভল বলতে কিছুই নেই তার ছোট্ট ভাইটা ছাড়া এই বলে কান্নায় ভেঙে পড়েন।
অপরদিকে এই দূর্ঘটনার পর পরই ঘটনাস্থল ও আশপাশের লোকজন সহ এলাকাবাসী বলাবলি করতে শুনা যায় যে,এই ভ্যান গাড়ির শ্রমিক ঘটনাস্থলেই মারা গিয়েছেন।
এমন খবর শুনে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে,আহত ভ্যান চালক মকসুদ মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

নাটোরে উল্টো বাদির বিরুদ্ধে মামলার নির্দেশ দিলো আদালত

আত্রাইয়ে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে উজানের ঢল, তলিয়ে যাওয়ার শঙ্কায় পাকা বোরো ধান

আত্রাইয়ে নবাগত ইউএনও মনিরুজ্জামান’র যোগদান

বাগাতিপাড়ায় স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে কাজ বন্ধ

লালপুরে ছাগল চুরি করে পালানোর সময় সিএনজি ও ছাগলসহ আটক-১

নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের টয়লেট ভাঙ্গায় বিপাকে মুসল্লী

খাল খননে কর্মসংস্থান ও পানির সংকট নিরসন হবে : প্রতিমন্ত্রী পুতুল

বাউয়েটে “গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১০

লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

১১

সিংড়ায় গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১২

গ্রামীণ জনপদ উন্নত হলে দেশ উন্নত হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

১৩

বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ, উত্তেজনা

১৪

পুঠিয়া মডেল স্কুলে অব্যবস্থাপনা, শিক্ষক সংকট ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ

১৫

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৬

সিংড়ায় সাংবাদিকদের কল্যাণ ও মান উন্নয়নে মতবিনিময় সভা

১৭

টেকসই উন্নয়নে সারাদেশে ব্যাপক প্রকল্প বাস্তবায়ন চলছে: প্রতিমন্ত্রী পুতুল

১৮

আত্রাইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

১৯

বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে: এমপি রেজু

২০