নাটোরের লালপুরে অবৈধভাবে মাটি খনন ও ভরাট বালি উত্তোলন প্রতিরোধে অভিযান
পরিচালনা জোরদার করেছে উপজেলা প্রশাসন।শনিবার সকাল হতে বিকেল পর্যন্ত উপজেলার ১নং লালপুর ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী পদ্মার চর হয়ে বিলমাড়ীয়া ইউনিয়নের কয়লারডহর হতে লালপুর হলমোড় পাশ্ববর্তী পদ্মার চরে অবৈধভাবে মাটি খনন ও ভরাট বালি উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ এবং সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন এর নেতৃত্বে এই অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি ও ভরাট বালি পরিবহনে ব্যবহৃত ০২ (দুই) টি ট্রাক্টর, লোবেটসহ ০১ (এক) টি এক্সকাভেটর মেশিন ও ০২ (দুই) টি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন থানা পুলিশ, আনসার বাহিনী জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য